1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের রানীরবন্দরে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দরের এই অভিযান পরিচালিত হয়। ৯ জানুয়ারি (সোমবার) রাত ১২টায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল সোমবার রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর অবস্থান নেয়। এ সময় গোল্ডেন লাইন ঢাকার কোচে তল্লাশী করে সন্দেহজনকভাবে দুই জনকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত দুইজনের দেহ ও ব্যাগ তল্লাশী করে তাদের ব্যবহৃত ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত দুইজন হলো ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলার জানগুদী গ্রামের বালা মাতব্বর-এর পুত্র মাহামুদুল হাছান (৩০) ও একই উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের আলম প্রামাণিকের পুত্র রাজু প্রামাণিক (৪২)।


র‌্যাব পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী গডফাদারদের কাছ থেকে ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামী ২জন বিভিন্ন সময়, বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক পরিবহণ ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের গডফাদারদের সনাক্ত ও গ্রেফতার করতে র‌্যাব সদস্যদের অভিযান চলমান রয়েছে বলে সূত্রটি অবগত করে।
গতকাল সোমবার রাত ১২ টায় গ্রেফতারকৃত দুইজন মাদক কারবারিকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ২জন ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, জব্দকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host