1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দিনাজপুর-৩ আসনে মুসলিম লীগ প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী লায়লাতুল রিমা ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তার নির্বাচনী প্রতীক হারিকেন। ৭ ফেব্রুয়ারি (শনিবার ) সকাল থেকে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনের প্রতীক হারিকেন মার্কায় ভোট চান। গণসংযোগ কালে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, বিনা পয়সায় নারীদের আইনি সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণে শিল্প কলকারখানা স্থাপনা, চিকিৎসা সেবার মান উন্নয়নে দুস্থ ও অসহায় কিডনি রোগীদের বিনা পয়সায় ডায়ালাইসিস ও কিডনি হাসপাতাল স্থাপন এবং দিনাজপুরকে আধুনিক মডেল শহরে রূপান্তর করবেন।

দিনাজপুর শহরে গণসংযোগ কালে ভোটারদের কাছে তার নির্বাচনী প্রতীক হারিকেন মার্কায় ভোট চেয়ে বলেন পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। তাই অবহেলিত দিনাজপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে হারিকেন মার্কায় একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host