1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ধানের শীষের পক্ষে জনসমাগমে মুখর হরিরামপুর, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি ব্যারিস্টার কামরুজ্জামানের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের সমর্থনে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের ভাদুড়ি কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম (তপু)।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন (দুলাল) ও মোশতাক আহম্মেদ চৌধুরী। এছাড়াও পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপি এবং এক থেকে নয় নম্বর ওয়ার্ডের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ১০ নং হরিরামপুর ইউনিয়নসহ পার্বতীপুর–ফুলবাড়ী এলাকায় পাথর খনিকে কেন্দ্র করে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, পাথর খনিতে এলাকার যোগ্য যুবকদের অগ্রাধিকারভিত্তিতে চাকরি দেওয়া হবে। একই সঙ্গে বন ও পরিবেশ সংরক্ষণ, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বতীপুর–ফুলবাড়ী এলাকায় রাস্তা-ঘাটের বেহাল দশা, উন্নয়ন বৈষম্য এবং অনিয়ম-দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

জনসভা থেকে নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি নির্বাচনের দিন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান।

হরিরামপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জনসভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host