1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৯ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি:

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রবিউল ইসলাম (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী থানার মাদক মামলায় আসামি রবিউল ইসলামকে আদালত ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

 

এসময় আদালতে আত্মসমর্পণ না করে রবিউল ইসলাম পলাতক থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পলাশবাড়ীর ব্র্যাক মোড় কাঁচামাল হাটি এলাকার ভাই ভাই হোটেল থেকে আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host