1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পার্বতীপুরে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেফতার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর
প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার গোয়ালা পট্টিতে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার ও অন্যান্য চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আনুমানিক সকাল ১১টার দিকে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার গোয়ালা পট্টিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মালামালগুলো চোরাই বলে স্বীকার করলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে চার মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, চোরাই মালামালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host