1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না: এনসিপি নেতা তারিকুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ সময় দর্শন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, দেশের মানুষ আর কোনও ব্যর্থ শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ব্যর্থদের আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপি মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তারিকুল ইসলাম তার বক্তব্যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনাদের শাসনের ধারাবাহিকতায় ওয়ান-ইলেভেনের সূচনা হয়েছিল। যার ফলশ্রুতিতে গত ১৬ বছর দেশকে অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছে এবং মানুষ ফ্যাসিবাদের কবলে পড়েছিল। যারা এখন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার দোহাই দিচ্ছেন, তাদের সেই অভিজ্ঞতা আসলে ব্যর্থতারই নামান্তর।” বিএনপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে যারা এখন ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে আঁতাত করছে, মানুষ তাদের চিনে নিয়েছে। তারেক রহমান যেভাবে নিয়মিত সহিংস ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তা যদি অব্যাহত থাকে তবে জনগণ তাদের চূড়ান্তভাবে বর্জন করবে।” সম্প্রতি প্রকাশিত টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই যুবনেতা বলেন, ১৭ মাসে দেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার সিংহভাগ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা উঠে এসেছে। যারা মুখে শান্তির কথা বলে বাস্তবে সংঘাত ও অশান্তি সৃষ্টি করে, তাদের প্রতি দেশের মানুষের আর কোনও আস্থা নেই।

ভোটকেন্দ্র দখল নিয়ে সতর্কবার্তা দিয়ে তারিকুল ইসলাম বলেন, “যারা বলছেন ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চান, তাদেরকে বলি এটা হতে দেবো না। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারা দেবে। কেউ পেশিশক্তি ব্যবহার করতে চাইলে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।”

পথসভায় এনসিপি ও জাতীয় যুবশক্তির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host