1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না: রুমিন ফারহানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার নিজ নির্বাচনি এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমার ৫ লাখ ভোটার আমার পরিবার। সেই পরিবারের গায়ে যদি কেউ টোকা দেওয়ার চেষ্টা করে, তারা বসে থাকবে না। ব্যালট ছিনতাই করতে এলেও সেই সদস্যরা বসে থাকবে না।’

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আপনারা আমার নেতাকর্মী, ভোটারদের ভয় দেখাবেন না। আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের বিছরাইয়া বাইর করত। তিন বেলা যে বাইর হইয়া ভাত খাইবেন, ঐ সাহসও আছিল না। এখনো কিন্তু আপনাদের পার্টি ক্ষমতায় আসে নাই। সতর্ক করছি, এত গরম দেখাইয়েন না।’

তিনি বলেন, ‘আমি কোনো দলের না। আমার ওপর সরাইলের প্রতিটি মানুষের সমান অধিকার। আমার কাছে যে বরাদ্দ আসে, সকলের সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host