1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নরসিংদীর পলাশে কৃষকের ৩০০ কলার ছড়ি কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশে কৃষকের ৩০০ থেকে সাড়ে ৩০০ কলাগাছের ছড়ি কেটে মাটিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাজারুল হক পাশের বাড়ির কাজল মিয়ার কাছ থেকে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সাগর কলার চাষ করেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ফলন্ত কলার ছড়িগুলো গাছ থেকে কেটে নিচে ফেলে দেয়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক। আসন্ন রমজান মাসে এসব কলা বিক্রি করার পরিকল্পনা ছিল তার।
ক্ষতিগ্রস্ত কৃষক মাজারুল হক বলেন, একই গ্রামের সোবাহান ও তার ছেলের সঙ্গে আমার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমার ধারণা তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় সোবাহান ও তার ছেলেসহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host