1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিয়ো ভাইরাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ নেয়ার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। রোববার নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিয়োতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ভিডিয়োটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ভূমি-সংক্রান্ত সেবা পেতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। ঘুষ গ্রহণের সরাসরি ভিডিয়ো প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারি (খারিজ) করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তাঁর কাছে ৮ হাজার টাকা দাবি করেন। অথচ সরকারি ফি মাত্র ১ হাজার ৭০ টাকা। অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, ওপরে দিতেও খরচ আছে।’ টাকা দিলে কাজ ‘সুন্দর করে’ করে দেয়া হয় বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে সেলিনা পারভীনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। রোববার সকালে তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host