1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র, পাকিস্তান ভ্রমণে যাবার আগে ভাবুন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট তার নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা যাচাই করে দেখতে বলেছে। আজ ২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডন বলেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত ২৬শে জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কবার্তা হালনাগাদ করেছে। দেশটি মার্কিনীদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা দুইবার ভাবতে বলেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানে গুরুতর অপরাধ, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির মাত্রা তীব্রতর হচ্ছে।

পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কবার্তার তিন নম্বর ক্যাটাগরিতে রেখেছে। এর অর্থ হলো, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, পাকিস্তানের হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, পর্যটন কেন্দ্র, সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে হামলা হতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণ করতে সম্পূর্ণ নিষেধ করেছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল। এই অঞ্চলগুলোকে ক্যাটাগরি ৪ স্তরে রেখেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host