1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনী
বিশেষ প্রতিনিধি :

লালমনিরহাটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

উক্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান এবং ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খান, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইমামগণ। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম এবং আদিতমারী মারকাজুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন।


লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে জেলা ইমাম সম্মেলনে ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন ও সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইমাম ও ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host