1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

ধানের শীষের সুসংগঠিত নির্বাচনী কৌশলে মোস্তফাপুরে ব্যারিস্টার কামরুজ্জামানের গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ সময় দর্শন

মাফিকুলইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ক্রমেই জোরালো হচ্ছে নির্বাচনী তৎপরতা। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীকে সমর্থন আদায়ে পার্বতীপুর জুড়ে ধারাবাহিক গণসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ চালিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় এই গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচীটি প্রাণবন্ত হয়ে ওঠে। গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রার্থী ও তার প্রতিনিধি দল নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, এই গণসংযোগ বিএনপির একটি সুসংগঠিত নির্বাচনী কৌশলের অংশ। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ভোটার যোগাযোগ, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে নির্বাচনী মাঠ আরও শক্তিশালী করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
গণসংযোগ চলাকালে ধানের শীষের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মোস্তফাপুর ইউনিয়নের গ্রাম ও মহল্লাগুলো। গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান, প্রধান উপদেষ্টা একরামুল হক সরকার, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এস এম সাইদুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদুর রহমান আবিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আল ইমরান লিটন এবং থানা কমিটির সদস্য ইব্রাহিম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখেরুজ্জামান, সদস্য সচিব জাহিদ রানা আবু, ছাত্রদলের ইউনিয়ন সভাপতি সুমন, সাধারণ সম্পাদক তানজুল ইসলাম তানি, মহিলা দলের নেত্রী আদুরী ও গোলাপীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, “ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে—ইনশাআল্লাহ।”
মোস্তফাপুর ইউনিয়নে ধানের শীষের প্রতি ভোটারদের ব্যাপক সাড়া দেখে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host