1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেয়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য কামরুজ্জামান ভূঁইয়া নূতুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে অবৈধ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণের কারনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী  লীগ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই জাতীয় নির্বাচনকে অবৈধ বলে ঘোষনা করেছে এবং সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের নির্বাচনে ভোট বর্জনের। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য কামরুজ্জামান ভূঁইয়া নূতুল গোপালগঞ্জ-২ আসন থেকে দলীয় নির্দেশনা অমান্য করে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কামরুজ্জামান ভূঁইয়া নূতুলের কর্মকাণ্ডের ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪ অনুচ্ছেদের ‘গ’ উপধারা অনুসারে তাকে উপদেষ্টা পরিষদ সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ২৬ জানুয়ারি ২০২৬ (রবিবার) থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। এই ঘটনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নীতির প্রতিফলন ঘটিয়েছে। দলের নেতৃত্ব মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য, নিয়মতান্ত্রিকতা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অতীতেও অনুরূপ শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বহিষ্কারের নজির রয়েছে, যা সংগঠনের নিয়ন্ত্রণ ও একতা বজায় রাখার অংশ হিসেবে বিবেচিত হয়। এই বহিষ্কারাদেশ এর মাধ্যমে আওয়ামী লীগ বিহীন জাতীয় নির্বাচন কে অবৈধ ঘোষণার কঠোর অবস্থান ধরে রেখেছে আওয়ামী লীগ এবং একইসাথে দলীয় নেতা কর্মিদের কাছে নির্বাচন বিষয়ে কঠোর বার্তা পৌঁছে দিলো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host