1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

তেরখাদায় গভীর রাতে বসতঘরে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ সময় দর্শন

তেরখাদা খুলনা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ব্যবহার করে আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বসতঘরের টিনের বেড়া পুড়ে প্রায় পাঁচ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী শেখ গোলাম রসুল (৫৯) তেরখাদা থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি উপজেলার পশ্চিম পাড়ায় নিজ টিনশেড বসতঘরে পরিবার নিয়ে বসবাস করেন। রাতের খাবার শেষে আনুমানিক রাত ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শব্দে ঘুম ভেঙে গেলে ঘরের উত্তর-পশ্চিম কোণায় আগুন দেখতে পান।

তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে দুটি পোড়া কেরোসিন তেলের বোতল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনায় প্রাণহানি না ঘটলেও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জানান ভুক্তভোগী। তার অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করেছে।

পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: শহীদুল্লাহের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host