1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরে হাবিপ্রবির ১ম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রথম দিন আজ সম্পন্ন হয়েছে ।

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রথম দিন আজ সম্পন্ন হয়েছে ।

২৬ জানুয়ারি(সোমবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০টায় শুরু হয়ে তিনটি শিফটে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করায় প্রফেসর ড. মো. এনামউল্যা সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার্থী ও আগত অভিভাবকগণের কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, মেডিকেল সুবিধা, অসুস্থ, পঙ্গু, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, আসন বিন্যাসের বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওযা হয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে পরীক্ষায় মোট ৩০ হাজার ২৭৫ জন অংশগ্রহণ করে, হার শতকরা ৮১ শতাংশ।
জানা যায়, চলতি শিক্ষাবর্ষে ১৭৯৫ টি আসনের বিপরীতে ৯৪ হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host