1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

দিনাজপুর-৩ বিএনপি প্রার্থীর সাথে চেম্বারের মতবিনিয়ম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনী
বিশেষ প্রতিনিধি:

দিনাজপুর সদর (দিনাজপুর-৩) আসনের বিএনপি সমর্থিত এমপি প্রার্থী, সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। ২৫ জানুয়ারী (রবিবার) সকালে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
তিনি তার বক্তব্যে, আসন্ন সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন ও তারেক জিয়া দেশের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এই আসন থেকে এমপি নির্বাচিত হলে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দিনাজপুর সদরের সকল উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, দিনাজপুরকে চাঁদাবাদ মুক্ত করা হবে। সন্ত্রাসী যেই হোক তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি চেম্বারের সহযোগিতা কামনা করেন।

উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মোঃ শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমসহ দিনাজপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সদস্যবৃন্দ, এমপি প্রার্থী’র সফরসঙ্গী দিনাজপুরের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host