1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে পৌঁছাতে বাইক সার্ভিস চালু করল ছাত্রদল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে অবস্থিত দেশের স্বনাধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ১৩ দফা সেবামূলক কার্যক্রম ঘোষণা করেছে হাবিপ্রবি শাখা ছাত্রদল। ক্যাম্পাসের টিএসসি চত্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাগর এ ১৩ দফা সংক্রান্ত তথ্য তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষার দিন যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা বাইক সার্ভিস চালু করবে। এই উদ্যোগের মাধ্যমে যানজট, দেরিতে কেন্দ্রে উপস্থিতির দুশ্চিন্তা , দিকভ্রান্তি বা শারীরিক অসুস্থতার মতো সমস্যায় পড়া পরীক্ষার্থীরা তাৎক্ষণিক সহায়তা পাবে। দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে ইমার্জেন্সী বাইক সার্ভিস দিবে ছাত্রদল স্বেচ্ছাসেবকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু পরীক্ষাদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে ১৩টি পরিকল্পনার কথা জানান। পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- ইমার্জেন্সি বাইক সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের সামনের স্পিড ব্রেকার রং, আবাসন ব্যবস্থার সমাধান, শিক্ষার্থীদের যেকোনো তথ্য সহোযগিতার জন্য হেল্পডেস্ক বসানো, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল রাখার ব্যবস্থা করা, আগত অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা, প্রয়োজনীয় পানি ও স্যালাইন সরবরাহ, ট্রাফিক কন্ট্রোল, খাবারের মান ও দামের তদারকি, যানবাহনের ভাড়া মনিটরিং, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেসগুলোতে ভর্তিচ্ছুদের আবাসন নিশ্চিতকরণ, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা প্রদান এবং স্টেশন, টার্মিনাল ও দশমাইলে ভর্তিচ্ছুদের সেবায় নিয়োজিত থাকা।
তারা জানান, রাজনৈতিক পরিচয় নয় বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনব্যাপী হাবিপ্রবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রতিযোগিতা করবে প্রায় ৯৪ হাজার পরীক্ষার্থী। ছাত্রদলের এই উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host