1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের বিশাল “নির্বাচনী সমাবেশ”

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ সময় দর্শন
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে ২৩ জানুয়ারি (শুক্রবার) ১০ দলীয় নির্বাচনি ঐক্যের এক বিশাল জনসভা আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মানুষের এই সমাবেশে বক্তারা বিভিন্ন ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি ও আগামীর বাংলাদেশ গঠনের রূপরেখা তুলে ধরেন।

প্রধান বক্তা ড. শফিকুর রহমান বলেন, ‘দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্যভাণ্ডার হিসেবে। সারা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। কিন্তু এরপরেও অবহেলিত দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়নি।’ ক্ষমতায় গেলে তিনি দিনাজপুর কে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশসেবার ও সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সঙ্গে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি করপোরেশনে রূপান্তর করা হবে। জামায়াত আমির আরও বলেন, সিটি করপোরেশন হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো উন্নয়ন দিনাজপুর শহর পেয়ে যাবে।

তিনি তার বক্তব্যে আরো ঘোষণা দেন- বৈজ্ঞানিকভাবে দিনাজপুরের কৃষিকে আধুনিকায়ন করা হবে, দিনাজপুরে গ্যাস সংকট সমস্যার সমাধান করা হবে, কার্যকরীভাবে ফসলের সংরক্ষণ এবং ন্যায্যমূল্য দেওয়া হবে।

উল্লেখ্য রংপুরসহ আট জেলায় নির্বাচনি সভা করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে জনসভা করেছেন। আগামীকাল রংপুরে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান এবং পর্যায়ক্রমে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভায় বক্তব্য রাখবেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host