1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১২২ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর দিয়ে ১ মাস ২০ দিন বন্ধের পর ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানি শুরু হয়। আমদানিকারকরা ২১ জানুয়ারি (বুধবার) ভারত থেকে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
হিলি চালের বাজারে তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭০ টাকা ও স্বর্ণা-৫ চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা যা দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

চাল আমদানিকারক প্রতিষ্ঠান থেকে জানা যায়, ভারত থেকে আসা দুটি ট্রাকে সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে, যা বন্দরেই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা দরে।

হিলি স্থলবন্দর উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন জানান, গত ১৮ই জানুয়ারি অনুমতি দেওয়ার পর আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আমদানিকৃত চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে দেশের বাজারে বিক্রি অনুমতিপত্র দেওয়া হয়েছে।

বন্দরের কাস্টমস শুল্ক স্টেশনের এক রাজস্ব কর্মকর্তা বলেন, ভারত থেকে দুইটি ট্রাকে আজ ৭৭টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল গুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host