1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমির হামজার নামে মামলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর— ৩ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০/৫০১/৫০২ (মানহানি) অনুযায়ী এ মামলা করেন তিনি।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেন তিনি। আজ রবিবার (১৮ জানুয়ারী) দায়েরকৃত মামলাটি গ্রহণ করে আদালত এবং আগামী পহেলা ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন।

এ ব্যাপারে মামলার বাদী সোলাইমান চৌধুরী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি মানহানি মামলা দায়ের করেছি। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রুপমূলক বক্তব্য প্রদানের অভিযোগ উত্থাপন করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা  রাজনৈতিক প্রতিহিংসার জন্য মামলা করা হয়নি। প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমাজে শালীনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি আইনানুগ পথ অবলম্বন করেছি। আদালত নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং বিচারাধীন বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করছি।’

এ বিষয়ে মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আমির হামজার উপর যে মামলা দায়ের করা হয়েছে তা গৃহীত হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে চট্টগ্রাম অঞ্চলের কোনো এক ওয়াজ মাহফিলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম উচ্চারণে কুকুর বলেন তিনি। সম্প্রতি তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক সৃষ্টি হয়। গত ১৭ই জানুয়ারি মুফতি আমির হামজা তার এই বক্তব্যের জন্য  সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host