1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভ্রাম্যমান আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ সময় দর্শন
ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা

‘আমার ইউনিয়ন এটা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোর্ট করলে আগে আমাকে আগে বলতে হবে।’ ভ্রাম্যমান আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এভাবেই বাগবিতণ্ডায় জড়িয়েছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া। তিনি আবার ওই উপজেলার বিএনপির সাধারণ সাধারণ সম্পাদকও।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বাগ্বিতণ্ডার ওই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।

জানা গেছে, শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে পারভেজ ও বকুল নামক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।

ঘটনার পর ওই বাগ্বিতণ্ডার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। মন্তব্যে অনেকেই চেয়ারম্যানের এমন আচরণের নিন্দা জানান। আবার তাকে বাহবাও জানান কেউ কেউ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host