1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বিএনপির দুই নেতাকে কোপানোর মামলায় জামায়াতের আমির জেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিএনপির স্থানীয় দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেন পৌর জামায়াতের আমির বজলুর রহমান। এ ঘটনায় ১৭ই জানুয়ারি, শনিবার সকালে পাথরঘাটা পৌর শহর থেকে বজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ইতোমধ্যে জাতীয় নির্বাচনে প্রচারনা নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষের সময় পৌর জামায়াতের আমির বজলুর রহমান নিজে অস্ত্র দিয়ে বিএনপির দুই নেতাকে কুপিয়েছেন। কোপানোর এই মামলায় তাকে আসামি করা হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় সম্প্রতি বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে পৌঁছেছেন।

বিভিন্ন সময়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে।

সম্প্রতি বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এছাড়াও এর জেরে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক আমির হোসেন বলেন, বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার মামলায় পৌর জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host