1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুরের হত্যা মামলার আসামিকে গ্রেফতার করলো র‍্যাব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ সময় দর্শন
আসামি আবু বক্কর

 

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামি আবু বক্করকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। র‍্যাব-৬ রূপসা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার র‌্যাব-৬-এর মিডিয়া সেল থেকে জানা যায়,
দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানিসহ র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা থানার রূপসা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আবু বক্কর বাদশাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট সদর থানার উৎকুল গ্রামের মোতালেব শেখের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর(সোমবার) রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জের চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলামকে(৫৫) ঘুমন্ত অবস্থায় নিজ ঘরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host