1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পেট্রোল পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন
ইনসেটে: নিহত রিপন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করে চলে যাওয়ার চেষ্টাকালে কর্মচারী বাধা দিলে প্রাইভেটকার চাপা দিয়ে তাকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রিপন সাহা (৩০) খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি পাম্পের মিটারম্যান/কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্টেশনের কর্মচারীদের অভিযোগ, ৬ই জানুয়ারি, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযুক্ত আবুল হাসেম সুজন (৫৫) তার জিপ গাড়িতে (কালো রঙের ল্যান্ড ক্রুজার; ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়েই চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দেন। এসময় তাকেই চাপা দিয়ে চলে যায় গাড়িটি। গুরুতর আহত রিপনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাড়িমালিক আবুল হাসেম সুজন (রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি) এবং গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে। গাড়িও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পাম্পকর্মীরা জানান, অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে টাকা না দিয়েই চলে যেতে চেয়েছিলেন।

নিহত রিপন সাহার পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host