1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ সময় দর্শন
ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

শহীদ শরিফ ওসমান হাদি হ/ত্যা মা/মলায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (১৬ জানুয়ারি) সারাদেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ বিক্ষোভ মিছিলের ডাক দেন। শুরু থেকেই পুলিশ এই মামলার তদন্তে অসহযোগিতা করে আসছে বলে অভিযোগ জানানো হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাগর-রুনির মামলার মতো এই হত্যাকাণ্ডকেও ঝুলিয়ে রাখা যাবে না। আগামীকাল সারাদেশের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি বিচারের দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে সচিবালয় বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে আদালত সংগঠনটির নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেন।

জাবের বলেন, ‘পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতে মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়েছে। ওসমান হাদি আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলার এক নম্বর সাক্ষী ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেবল ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নেব না।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে শহীদ ওসমান হাদি নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছিলেন, যা পুলিশ প্রথমে অস্বীকার করেছিল। পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে তারা তা স্বীকার করতে বাধ্য হয়।

তদন্তের দায়িত্বে নিরপেক্ষ কোনও সংস্থা কিংবা এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়ারও আহ্বানও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host