1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নরসিংদী আদালতের এজলাস থেকে নথি চুরির দায়ে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ সময় দর্শন
গ্রেফতারকৃত অ্যাডভোকেট লাভনী আমীন এর সহকারী ইমন মুন্সী

সফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

 

গত রবিবার নরসিংদী আদালতের এজলাস থেকে নথি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। নরসিংদী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর এজলাস থেকে মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেছেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লাভনী আমীন এর সহকারী ইমন মুন্সী। গত রবিবার সকালে এই নথি চুরি করে নিয়ে যান তিনি। পরে সারাদিন খোজাখুজি করে মামলার নথি না পেয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বেঞ্জ সহকারী, মোঃ গোলাম মাসুম, পরে পুলিশ অভিযান চালিয়ে এজলাস থেকে নথি চুরি করে নেওয়া চোরকে আদালত পাড়া থেকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ আর এম আল মামুন বলেন, গত রবিবার সকালে আদালতের এজলাস থেকে যে নথি চুরি করা হয়েছে আমার মনে হয় আসামি কে বাঁচানোর জন্য এই কাজটি করা হয়েছে। এই ঘটনাটি ঘটার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বেঞ্জ সহকারী, মোঃ গোলাম মাসুম, স্যার থানায় এসে একটি এজাহার দায়ের করেন পরে আমরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করি যে নথি চুরি করেছেন তাকে শনাক্ত করতে পারি, পরে নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম আদালত পাড়ায় অভিযান চালিয়ে চোরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host