1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ তাহসিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র জাহিদ তাহসিন।

সোমবার (১২ জুন) দিনব্যাপী নরসিংদীর ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হামদ বিষয়ের প্রতিযোগিতায় জাহিদ তাহসিন ১ম স্থাম অর্জন করেন। সে পলাশ উপজেলায়ও হামদ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার ১ম স্থান অর্জন করেন। জাহিদ তাহসীন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের মো: শাখাওয়াত হোসেন সাকুর ছেলে। এর আগে ২০২৩ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে ঢাকা বিভাগে হামদ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাহিদ তাহসিন। পরে ঢাকা বিভাগেও সে ১ম স্থান অর্জন করেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদ তাহসীন ১ম স্থান অর্জন করায় আমরা সবাই খুশি। সে জেলা পর্যায় থেকে এবারও ঢাকা বিভাগে হামদ প্রতিযোগিতায় অংশ নিবে। আশা রাখি ঢাকা বিভাগেও জাহিদ তাহসিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host