1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সারাদেশে প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন বন্ধের পথে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ সময় দর্শন
এলপিজি সিলিন্ডার (ছবি: সংগৃহীত)

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

মাসের শুরু থেকে হওয়া প্রকট গ্যাস সংকট শিগগির কাটছে না। বরং দিন দিন চাহিদা বাড়ায় এই সংকট সামনে আরও প্রকট হবে। সরবরাহ কমে যাওয়ার ও কারিগরি ত্রুটির জন্য পাইপলাইনের গ্যাসের চাপ কমে গেছে। পাশাপাশি এলপিজির সরবরাহ কমে যাওয়ার কারণে বাজারে নৈরাজ্য তৈরি হয়েছে। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে গ্রাহকদের। বারবার চেষ্টা করেও এলপিজির বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। বাসাবাড়ির পাশাপাশি এলপিজির সংকট পরিবহন খাতেও পড়েছে। অনেক বাসারই সবাই হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। পরিবহন খাতের এলপিজি সংকট নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলার) তথ্যমতে, দেশে বর্তমানে গ্যাসের সর্বোচ্চ চাহিদা রয়েছে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। বিপরীতে আমদানি করা এলএনজিসহ সরবরাহ রয়েছে আড়াই থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় সংকট রয়েছে প্রায় ১ থেকে দেড় হাজার মিলিয়ন ঘনফুট। গেল ডিসেম্বর থেকেই ধীরে ধীরে বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাসের চাপ কমে যেতে থাকে।

চলতি মাসের শুরু থেকে এটি আরও প্রকট হয়। রাত ১টার পর গ্যাসের চাপ কিছু বাড়লেও ভোর হতেই আবার গ্যাস থাকে না। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। অনেকেই বাসাবাড়িতে রান্না করতে না পেরে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন। ভূতের গলির ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের বাসিন্দা কামরুল শিকদার বলেন, বাসার সব খাবার গত ১৫ দিন ধরে হোটেল থেকে কিনে খাচ্ছি। তিনি বলেন, গ্যাসের চুলার বিল ঠিকই নিচ্ছে; কিন্তু গ্যাস পাচ্ছি না। এই খাতে খরচ দ্বিগুণ হয়ে গেছে।

একই কথা জানালেন, রাজধানীর মোহাম্মদপুর, মুগদা, বাড্ডা, শনিরআখড়া, রামপুরা, শান্তিবাগ, গুলবাগ, পুরান ঢাকার নবাবগঞ্জ, খিলগাঁও, শাজাহানপুর, জুরাইন, হাসনাবাদ, কেরানীগঞ্জ, সায়েদাবাদ, গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের গ্রাহকরা।

বাজার ঘুরে দেখা গেছে, ২২শ থেকে ২৩শ টাকায় বিক্রি হচ্ছে ১২ কেজির সিলিন্ডার। যেখানে সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা। পান্থপথের খুচরা ব্যবসায়ী আহাদ মুনির বলেন, মাল কম থাকায় এবং বেশি দামে কেনার কারণে দোকান গত এক সপ্তাহ ধরে অধিকাংশ সময়ই বন্ধ রাখি। কারণ বেশি দামে বিক্রির কারণে অভিযান চলে, জরিমানা করে। সরকারের যেখানে অভিযান চালানো দরকার, সেখানে চালায় না।

গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এলপি গ্যাস সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা বলেন, এলপিজি অটোগ্যাস একটি পরিবেশবান্ধব, সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, যা সিএনজি, পেট্রোল, অকটেন ও ডিজেলের বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উৎসাহে সারা দেশের ৬৪ জেলায় প্রায় ১ হাজার অটোগ্যাস স্টেশন স্থাপন করা হয়েছে। এসব স্টেশনের ওপর নির্ভর করে প্রায় দেড় লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে। কিন্তু বর্তমানে তীব্র এলপিজি সংকটের কারণে দেশের প্রায় সব অটোগ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সাঈদা আক্তার, সাধারণ সম্পাদক মো. হাসিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইকবাল হোসাইন, যুগ্ম অর্থ সম্পাদক মো. মোকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, মো. মশিউর রহমানসহ অন্য নেতারা।

এদিকে, এলপিজির মতো সিএনজি স্টেশনগুলোতেও একই অবস্থা। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host