1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা, আহত মাসুদ: শিবিরকে দুষছেন কর্মীরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১২১ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী মাসুদ।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় মুসাব্বিরের ওপর প্রকাশ্যে ৫ রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর আহতাবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আহত সুফিয়ান ব্যাপারী মাসুদকে (৪২) ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে রাত সোয়া ৯টার দিকে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মাসুদের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

মাসুদকে হাসপাতালে নিয়ে আসা দলীয় কর্মী মো. জাবেদ জানান, রাতে মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

কারা গুলি করেছে এ নিয়ে জাবেদ কিছু বলতে রাজি না হলেও এই সন্ত্রাসী হামলার পেছনে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুসাব্বিরের অনুসারী কর্মীরা। আবদুল হাকিম নামে এক কর্মী জানালেন, মুসাব্বির ভাইসহ স্থানীয় বিএনপির নেতাদের সাথে জামায়াত-শিবিরের বিরোধ অনেকদিনের। গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host