1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এক বছরে ৪০ হাজার প্রবাসীকে বিতাড়িত করল কুয়েত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ সময় দর্শন

 

বিশেষ প্রতিবেদক

গত এক বছরে মোট ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে বিতাড়িত করেছে কুয়েত সরকার। দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিতাড়িতদের অধিকাংশের বিরুদ্ধে দেশটির আইন লঙ্ঘন, মাদক সংক্রান্ত অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদেরকে কুয়েত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এদের মধ্যে জুলাই বিক্ষোভে সমর্থন জানানো বিএনপি-জামায়াত সংশ্লিষ্ট বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ সংখ্যা সঠিকভাবে জানা যায়নি এখনো। এ সংখ্যা কয়েক শ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যারা বিক্ষোভে সমর্থন জানাতে গিয়ে কুয়েতের রাস্তায় নেমে পড়ে সহিংসতা প্রদর্শণ করেছিলেন। এদের বেশিরভাগই আটক হওয়ার পর জেল খেটেছেন বিভিন্ন মেয়াদ।

কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সেদেশে বসবাসরত প্রবাসীদের জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা দেশটির নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

জানা গেছে, আইন অনুসারে যেসব প্রবাসী সপরিবারে কুয়েতে বসবাস করছিলেন, তাদের ক্ষেত্রে স্পন্সরকারী মূল ব্যক্তিকে বিতাড়িত করা হলে পরিবারের সদস্যদেরও দেশ ছাড়তে বাধ্য। কারণ, পরিবারের সদস্যদের বসবাসের অনুমোদন মূল স্পন্সরের ওপর নির্ভরশীল ছিল।

কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আইন ও নিয়ম মেনে চললে প্রবাসীদের জন্য কোনো সমস্যা নেই। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিতাড়িতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host