1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানঃ জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এ ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার প্রেক্ষাপটেই নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা ভবিষ্যতের জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হয়ে থাকতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।

তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি এ অঞ্চলের জন্য ‘উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলো ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host