1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ইসরায়েলের তৈরী ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার অভিযোগে বড় দিনে (২৫ ডিসেম্বর) ইসরায়েলি সেনারা আবারও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। নিহতদের কারো ব্যক্তিগত পরিচয় ও বয়স সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার ৫০ শতাংশেরও বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যাকে তারা ‘ইয়েলো লাইন’ দিয়ে চিহ্নিত করেছে। তবে বাস্তবে এই সীমারেখা মাটিতে স্পষ্টভাবে চিহ্নিত নয়।

অথচ প্রায় প্রতিদিনই ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগ এনে নিরিহ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হচ্ছে। আর  ইসরায়েলি সেনাবাহিনী নিহতদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করে বিবৃতি দিচ্ছে। কিন্তু হত্যার তালিকায় দুজন শিশু থাকার কথা জানা গেছে। তবে এখন পর্যন্ত নিহত কোনো ফিলিস্তিনি সন্ত্রাসী ছিলেন, এমন দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনিদের এমন অমানবিকতা আর কতদিন চলবে সেটাই এখন দেখার বিষয়। বিশ্ব মানবতা আজ নিরব কেন? জাতিসংঘ কি দেখে না? এটাই হলো প্রশ্ন। যে প্রশ্নের উত্তর সময় ছাড়া কেউ দিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host