1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাতীয় নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়ালো ইসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক এমন নিবন্ধিত দেশীয় সংস্থাগুলোর আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এর ৭.১.ক ধারা মতে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখপূর্বক ১৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করতে বলা হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের প্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়-সীমা আগামী ২৯ ডিসেম্বর অফিস সময় পর্যন্ত বৃদ্ধির বিষয়ে কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এবং নির্বাচন কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় হতে সরবরাহ করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রদান করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকের এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম ইও-২, ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host