1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সরকার ১.০৫ লাখ মেট্রিক টন সার সংগ্রহ করবে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

সার সরবরাহ শৃঙ্খল ও মজুদ সুবিধা জোরদার করার লক্ষ্যে  ১.০৫ লাখ মেট্রিক টন সার ক্রয়সহ একাধিক অবকাঠামোগত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি । অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারের ক্রয় কমিটির ৪২তম সভায় এসব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে রাষ্ট্রীয় পর্যায়ের বিদ্যমান চুক্তির সপ্তম ধাপের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ আমদানি কার্যক্রম সম্পন্ন করবে। এতে মোট ব্যয় হবে ৩৬০.০২ কোটি টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারিত হয়েছে ৭৩৫.৩৩ মার্কিন ডলার।

একইভাবে, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আরেকটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে রাষ্ট্রীয় চুক্তির পঞ্চম ধাপের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।

এই চালানটির মোট মূল্য ১৫২ কোটি ৬২ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬.২৫ মার্কিন ডলার।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের পঞ্চম ধাপের আওতায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি অনুমোদন করা হয়েছে। মোট চুক্তিমূল্য ১৫১ কোটি ৭৮ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য ৪১৩.৩৩ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।

কমিটি ‘বিভিন্ন স্থানে সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় আরও একটি নির্মাণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।প্যাকেজ-৪, লট-৫ (বরগুনা সাইট, ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন) এর আওতায় এই নির্মাণকাজ এম/এস এমবিএল-আরইএল (জেভি), ঢাকা দ্বারা বাস্তবায়িত হবে, যার মোট ব্যয় ৫১ কোটি ৭৪ লাখ টাকা।

সারাদেশে সার সরবরাহ নির্বিঘ্ন রাখা ও সংরক্ষণ অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host