1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪০ সময় দর্শন

দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার কয়েন বা ধাতব মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশের ঘটনাকে বেআইনি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, কয়েন ব্যবহার না করা বা গ্রহণে অস্বীকৃতি প্রচলিত আইনের লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু এলাকায় দেখা যাচ্ছে, ব্যবসায়ী বা সাধারণ মানুষ ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে নিতে চাচ্ছেন না। অথচ এগুলো কাগজের নোটের মতোই বৈধ মুদ্রা। তাই সব ধরনের নগদ লেনদেনে এই কয়েন ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ১ ও ২ টাকার পাশাপাশি অন্যান্য সব মূল্যমানের ধাতব মুদ্রা আইনত বৈধ। এসব মুদ্রা লেনদেন থেকে বিরত থাকা বা তা গ্রহণে অস্বীকৃতি দেশের প্রচলিত মুদ্রা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংক মনে করে, কয়েন লেনদেন স্বাভাবিক রাখলে ক্ষুদ্র ব্যবসা, গণপরিবহন, ও ছোটখাটো খুচরা লেনদেন সহজ হবে। তাই আর্থিক খাতের স্থিতিশীলতা ও নগদ প্রবাহে ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৈধ কয়েন গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host