1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোটারদের লম্বা লাইন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দেয়ার জন্য কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা গেছে। একইসাথে ৯টি কেন্দ্রের ৯৯০টি বুথে চলছে ভোটগ্রহণ।

৩৫ বছর পর আয়োজিত এ ভোটযুদ্ধ ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা।

মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান অ্যাকাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবন, জগদীশচন্দ্র একাডেমিক ভবনের দুটি করে কেন্দ্রে এবং জুবেরী ভবনের একটি কেন্দ্রে মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহণ চলছে।

আজ ভোটের দিন দুই হাজার পুলিশ, ১২ প্লাটুন র‍্যাব, ছয় প্লাটুন বিজিবি, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সংশ্লিষ্টরা পরিচয়পত্র প্রদর্শনের পর প্রবেশ করতে পারবেন।

ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host