1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৯ সময় দর্শন

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের প্রতিনিধি দল।

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন প্রকল্পের আওতায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাগজবিহীন সীমান্ত বাণিজ্য বাস্তবায়নের লক্ষ্যে বন্দর পরিদর্শনে আসেন তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের সহকারী কমিশনার এএসএম আকরম সম্রাট এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ দুপুর দুইটার দিকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম-সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে পৌঁছে। প্রতিনিধি দলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কর্মকর্তাবৃন্দ।

সূত্র জানায়, বেলা আড়াই টার দিকে স্থলবন্দর সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলটি বৈঠক করে। বৈঠকে স্থলবন্দর ও কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্য খাতে গতি বৃদ্ধিসহ নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host