1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় ধারালো কাঁচি দিয়ে গলা কেটে নিজেকে শেষ করলেন বৃদ্ধা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭১ সময় দর্শন

পাবনার চাটমোহরে রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ধারালো কাঁচি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা। রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফেজা ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর কাছ থেকে তালাক পাওয়ার পর রফেজা বাবার বাড়িতে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় শয্যাশায়ী ছিলেন তিনি। দুপুরে রফেজার গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী ও স্বজনরা ঘরে গিয়ে দেখতে পান তার গলা কাটা এবং মেঝেতে রক্ত ছোপ ছোপ পড়ে আছে। পাশে ছিল রক্তমাখা ধান কাটার কাঁচি।

স্বজনদের দাবি, অসুস্থতার কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে সেবার বেঁচে গেলেও এবার প্রাণে রক্ষা পাননি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, ‘ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সুত্রঃ চ্যানেল ২৪

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host