1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রাজশাহীতে চিরনিদ্রায় পাইলট তৌকির

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৬ সময় দর্শন

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এরআগে বেলা সাড়ে ৩টা দিকে বিমানবাহিনীর হেলিকাপ্টারে রাজশাহী সেনানিবাসে সাগরের লাশ আনা হয়।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী সেনানিবাস থেকে উপশহরের বাসাতে পৌঁছানোর পর তৌকির ইসলাম সাগরের লাশ এক নজর দেখতে স্বজনসহ শত শত মানুষ ভিড় জমায়। পরে জানাজার নামাজের জন্য রাজশাহীর মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে লাশ নিয়ে যাওয়া হয়।

এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের লাশ শেষবারের মতো এক নজর দেখতে দুপুর থেকেই তার বাড়ির সামনে এবং স্টেডিয়ামে ভিড় করতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষসহ তার স্বজনরা। তৌকিরের লাশ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার করে তার বাবা, মা এবং স্ত্রীসহ কয়েকজন স্বজনরা সেখানে নামেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জানাজার আগে তৌকিরের বাবা তহুরুল ইসলাম বলেন, আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি। ডুকরে কেঁদে উঠে তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি মাইলস্টোন স্কুলের এ বিমান দুর্ঘটনায় শিশুসহ আরও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্যই দোয়া চান।

নামাজে জানাজায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা বাহিনী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ কয়েক হাজার মানুষ মাঠে উপস্থিত হয়।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host