1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইরান-ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব বাণিজ্যে নেই

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১১ সময় দর্শন

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই।

আজ মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব নেই বাণিজ্যে। আপাতত আগের দামেই জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে; তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

যুদ্ধের প্রভাব নিয়ে দেশের প্রস্তুতির ব্যাপারে তিনি আরও বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়।

এছাড়াও হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

সূত্র: আমার সংবাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host