1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

১০দিন বন্ধ থাকবে হিলিস্থল বন্দরের কার্যক্রম

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৫ সময় দর্শন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর হিলিস্থল বন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ ১০দিন থাকবে।তবে স্বাভাবিক থাকবে দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

আজ সোমবার দুপুর দু’টায় দিনাজপুর  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী ১৫ জুন রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু করা হবে।

দিনাজপুর হিলি ইমিগ্রেশন ওসি পরিদর্শক মোঃ  আরিফুল ইসলাম বলেন, ‘‘কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এজন্য হিলি স্থল বন্দরে পুলিশ এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা ঈদের ছুটির মধ্যেও বিশেষ দায়িত্বে নিয়োজিত থেকে যাত্রী পারাপার কার্যক্রমে সব ধরনের ব্যবস্থায় নিয়ে যেতে থাকবেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host