1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

আর চুপ থাকব না, ‘না’ মানে ‘না’ : মুশফিক

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৬৩ সময় দর্শন

দেশে সম্প্রতি ভয়াবহ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে। নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সংবাদ আসছে নারী নির্যাতন-ধর্ষণের। বখাটে যুবক, রাজনৈতিক নেতা, পিতা, শ্বশুর, চাচা, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক- সবার নাম আছে ধর্ষকের তালিকায়। মারাত্মক এই অপরাধের বিরুদ্ধে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন দেশের ক্রিকেট তারকারা। সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর এবার সোশ্যাল সাইটে প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম।

‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত তারকা এই ব্যাটসম্যান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকব না। ধর্ষণ এবং যে কোনো প্রকারের যৌন নিগ্রহ কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে ওঠ বাংলাদেশ। ধর্ষণকে ‘না’ বলুন। ‘না’ মানে ‘না’।’

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পণ্য হিসেবে ভেবে থাকেন অনেকে। সেই সব মানুষের কাছে নারী শুধুমাত্র ভোগের বস্তু, যৌনবস্তু। এসব বর্বর মানুষের ভাবনা। যৌন সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই উক্ত নারীর সম্মতির প্রয়োজন হবে। কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। সেই নারীটি যদি স্ত্রী, বান্ধবী, প্রেমিকা এমনকী যৌনকর্মীও হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানায়; তার সেই মত গৃহীত হতে হবে। ‘না’ মানে ‘না’। মুশফিকুর রহিম এটাই বোঝাতে চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host