1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

লিড নিল জিম্বাবুয়ে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫১৩ সময় দর্শন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লিড নিল সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৬৪ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করেছে জিম্বাবুয়ে। ৪ উইকেট হাতে নিয়ে ২২ রানে এগিয়ে জিম্বাবুয়ে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা। বেন কারানকে ১৮ রানে শিকার করেন রানা।

এরপর ব্রায়ান বেনেটকে ৫৭ রানে থামান রানা। তিন নম্বরে নামা নিক ওয়েলচকে ২ রানে আউট করেন আরেক পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৮ রানে বেশি করতে দেননি রানা।

১২৯ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বেঁধে ৪৮ রান যোগ করেন সিন উইলিয়ামস ও ওয়েসলি মাধভেরে। উইলিয়ামস ৫৯ ও মাধবেরে ২৪ রানে আউট হন।

নিয়াশা মায়াভো ৩১ ও ওয়েলিংটস মাসাকাদজা ২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের রানা ৩টি ও হাসান-খালেদ ও মিরাজ ১টি করে উইকেট নেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host