1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

বিশেষ প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ সময় দর্শন

ঈদুল ফিতরের আগে মাত্র একমাসেই জাতিকইজি প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা অনন্য মাইলফলক অর্জন করেছেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে ২১ হাজারেরও বেশি নতুন মার্চেন্ট তাদের শপ চালু করেছেন, এখান থেকে তারা ৭৩ হাজারেরও বেশি কাস্টমার পেয়েছেন। প্ল্যাটফর্ম থেকে ১ লাখেরও বেশি অর্ডার সম্পন্ন হয়েছে এবং এখান থেকে মার্চেন্টরা ২৫ কোটি টাকারও বেশি আয় করতে সক্ষম হয়েছেন।

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করতে ২০২২ সাল থেকে কাজ করে যাচ্ছে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান জাতিক লিমিটেড। দেশের উদ্যোক্তাদের জন্য সময়োপযোগী ডিজিটাল রূপান্তরের সুযোগ নিশ্চিত করতে একটি অনবদ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে জাতিক। এখন জাতিকইজি’র সহায়তায় যেকোনো উদ্যোক্তা কারিগরি দক্ষতা না থাকার পরও ডিজিটালভাবে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটি মাত্র দেড় বছরের মধ্যেই ১ লাখের বেশি সক্রিয় মার্চেন্টকে ডিজিটাল কমার্সের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে জাতিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মনি বলেন, “আমাদের দেশের কোনো ছোট ব্যবসাও যেন ডিজিটাল অগ্রগতির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি আমরা। এবারের ঈদুল ফিতরের আগের এক মাসের সাফল্য থেকে আরও বেশি অনুপ্রাণিত হয়েছি আমরা। প্রযুক্তিকে যদি সহজ ও স্থানীয় বাস্তবতার সাথে মিলিয়ে ব্যবহার করা যায়, তবে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যবসায়ী ডিজিটাল উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ পাবেন বলে আমরা আশাবাদী।”

জাতিক লিমিটেড একটি বাংলাদেশ-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল কমার্সে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিকে বিকশিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল হয়ে ওঠা ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করে প্রতিষ্ঠানটি। কোনো ছোট ব্যবসাই সুযোগের অভাবে পিছিয়ে থাকবে না, এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সহজ ও স্মার্ট প্ল্যাটফর্ম নিয়ে এসেছে জাতিকইজি।

জাতিকইজি একটি অল-ইন-ওয়ান (একের ভেতর সব) ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ওয়েবসাইট তৈরির সুবিধা, পেমেন্ট গেটওয়ে, ডেলিভারি অপশন, মার্কেটিং টুলস ও রিয়েল টাইম কাস্টমার সাপোর্ট সবই পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন – https://zatiqeasy.com/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host