1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৮৫ সময় দর্শন

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় বাড্ডা রামপুরা এলাকার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও সাবেক এসি রাজন কুমার সাহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের একটি আবেদন মঞ্জুর করে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে বাসস’কে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

এরআগে, সোমবার সকালে সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আজ প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, বিএম সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ ও ব্যারিস্টার মইনুল করিম।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই রামপুরায় প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে আশ্রয় নেয়া নিরস্ত্র তরুণ আমির হোসেনকে খুব কাছ থেকে গুলি করেন চঞ্চল। ২৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করা হয় তাকে।

অপরদিকে, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা রাজন সাহা এই বছর ফেব্রুয়ারি ১১ তারিখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host