1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাল্টে গেল এসএসসি-২৫ পরীক্ষার রুটিন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫২ সময় দর্শন

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আজ বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই সময়সূচি প্রকাশ করেছে।

২০ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিন হওয়ায় এদিন পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ একদিন পিছিয়ে ২১ এপ্রিল নির্ধারণ করে।

নতুন সূচি অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় অংশ শুরু হবে ১০ এপ্রিল এবং শেষ হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষাগুলো নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

নতুন রুটিন প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির পরিকল্পনা পুনরায় সাজাতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন সময়সূচি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার সর্বশেষ তথ্য জানতে বোর্ডের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host