1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর পূর্ণ সমর্থন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৬ সময় দর্শন

প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কার উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউ ইন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপি’র সাথে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সর্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তবর্তী সরকারের সংস্কারের উদ্দেশ্যগুলির সমর্থনে পাশে আছি।’

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইএনডিপি, বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্টস এন্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত নানা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ওই সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশন প্রধান এইচ.ই. মাইকেল মিলার অংশগ্রহণ করেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সেমিনারে আরো ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে আজ এ তথ্য জানান।

সূত্র: বাসস

facebook sharing button
messenger sharing button

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host