1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ সময় দর্শন

 

নিউজ ডেস্ক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখা ও সকল সহযোগী, অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ২৪ জানুয়ারী শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তার নিজ বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকালে পাবনা জেলার বর্তমান পরিস্থিতি তে সকল নেতাকর্মীদের শান্ত সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেন।

একইসাথে যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজ, দখল বাজ, জুলুমসহ সকল ধরণের অপরাধের সাথে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মান্নান মাষ্টার, সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, সাবেক সভাপতি লুৎফুর রহমান বাবুল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম মূসার, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সানির হাসান বাচ্চু, যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মুসাব্বির হোসেন সঞ্জু। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোমল সেখ টিটু। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার। জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রুবেল শেখ। জেলা মৎস্যজীবী দলের সভাপতি। এছাড়া উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র: দৈনিক আমার বার্তা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host