1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

অবশেষে রিয়ালের স্বস্তির জয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৯৩ সময় দর্শন

পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যাওয়া শিরোপাধারীরা অবশেষে পেল স্বস্তির জয়। লা লিগার ম্যাচে বুধবার ১-০ গোলে ভাইয়াদলিদকে হারিয়ে জয় পেল জিনেদিন জিদানের দল। এ নিয়ে ঘরের মাঠে টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত রিয়াল।

দশম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। বাঁ দিক থেকে লুকা ইয়োভিচের কাটব্যাক ধরে বুলেট গতির শট নেন মার্সেলো। ফিরতি বলে ফেদে ভালভেরদের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে কোনোমতে ঠেকান ভাইয়াদলিদ গোলকক্ষক রবের্তো হিমেনেস।

প্রতি আক্রমণ থেকে ১৭ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে যান ইয়োভিচ। ভালভেরদের নিখুঁত ক্রস বিপজ্জনক জায়গা থেকে লক্ষ্যে রাখতে পারেননি এই সার্বিয়ান ফরোয়ার্ড। ২৮ মিনিটে ভাইয়াদলিদের অস্কার প্লানো একটি সুযোগ হাতছাড়া করার সাত মিনিট পর খুব কাছ থেকে সাইড নেটে মারেন ইয়োভিচ। ৪৮ মিনিটে কর্নারে ইয়োভিচের চমৎকার হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন হিমেনেস। ফিরতি বলে কাসেমিরোর শট ফেরে ক্রসবারে লেগে। হাতছাড়া হয়ে যায় এগিয়ে যাওয়ার চমৎকার সুযোগ।

প্রথমার্ধের সুযোগগুলোতে সেভাবে থিবো কোর্তোয়ার পরীক্ষা নিতে পারেনি ভাইয়াদলিদ। ৫৪ মিনিটে তাকে কঠিন পরীক্ষায় ফেলেন শন ভাইসমান। প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এই ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে তার চেষ্টা ব্যর্থ করে দেন কোর্তোয়া। ৫৮ মিনিটে ইয়োভিচ, ইসকো ও ওদ্রিওসোলাকে তুলে ভিনিসিউস, আসেনসিও ও মার্সেলোকে নামান জিদান। এরপরই যেন বদলে যায় রিয়াল। খেলায় বাড়ে গতি, আক্রমণে ধার। ফলও মেলে দ্রুত। ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো অফসাইডে থাকা ভিনিসিউসের কাছে পাঠিয়ে দেন সফরকারীদের এক খেলোয়াড়। সুবর্ণ সুযোগ কাজে লাগান তরুণ ফরোয়ার্ড।

ম্যাচের ৭৫ মিনিটে করিম বেনজেমার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক। দুই মিনিট পর প্রতি আক্রমণে তার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ আসে ভিনিসিউসের সামনে। এবার আর পেরে ওঠেননি তিনি। ৮৩ মিনিটে একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। লুকা মদ্রিচের শট ফিরে পোস্টে লেগে। ম্যাচের শেষ শটেও গোল করার সুযোগ ছিল ভিনিসিউসের সামনে। কিন্তু দুর্বল শটে গোলরক্ষকের হাতে বল তুলে দেন তিনি।

তিন ম্যাচে টানা দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভালেন্সিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host