1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

গাজায় ইসলায়েলি বর্বর হামলা: নিহত প্রায় ৪৫ হাজার পৌঁছাল!

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা যেন থামছেই না। বরং ক্রমান্বয়ে ঘটছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২৪ ঘন্টাই আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এতে উপত্যকটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার দাঁড়ালো। শনিবার মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এসব হামলায়। সঙ্গে আহত হয়েছেন অন্তত ১৭০ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এই ১৬ মাসে ইসরায়েলি হামলার শিকার হয়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৬ হাজার ৬২৪ জন ফিলিস্তিনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ১৬ মাসের আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা, যাদের বেশিরাভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম বিমান ও স্থল অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা, ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশেরও বেশি অবকাঠামো।

এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host